২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড ১ জনের যাবজ্জীবন

শিবপুরের চাঞ্চল্যকর আনছার আলী হত্যা মামলার প্রধান আসামি আ. হামিদকে (৩৫) মৃত্যুদণ্ড এবং অপর আসামি মো. ফজল মিয়াকে (৩২) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2006, 07:35 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শামসুর রহমান সোমবার সকালে জনাকীর্ণ আদালতে নয়জন সাক্ষীর সাক্ষ্য-- প্রমাণে এ রায় প্রদান করেন। মামলার অপর তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ১৯৯৮ সালের ১৬ সেপ্টেম্বর শিবপুর উপজেলার বিরাজনগর গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে একই গ্রামের ওসমান মিয়ার পুত্র আ. হামিদ, সমরউদ্দিনের পুত্র ফজল মিয়াসহ চার/পাঁচ ব্যক্তি বাড়ি ঘেরাও করে আনছার আলীকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। মুমূর্ষু অবস্থায় তাকে শিবপুর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে নিহতের পুত্র আ. হক বাদি হয়ে পাঁচজনকে আসামি করে শিবপুর থানায় একটি হত্যা মামলা (মামলা নং ১৩(৯)৯৮) দায়ের করেন।