২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় মোবাইল ফোনের দোকানে আগুন দিয়েছে সন্ত্রাসীরা, আহত ১

পাবনা জেলা শহরে সন্ত্রাসীরা সোমবার পেট্রোল ঢেলে একটি মোবাইল ফোনের দোকান জ্বালিয়ে দিয়েছে। এ ঘটনায় একজন গুরুতর আহত হয় বলে পুলিশ ও এলাকাবাসী সূত্র জানিয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2006, 07:18 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

সন্ত্রাসীদের হামলায় দোকান মালিক শিরনের (২৭) সারা শরীর পুড়ে গেছে। আশংকাজনক অবস্থায় তাকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, পাবনার শহরের সাধুপাড়া এলাকার কুতুব উদ্দিনের ছেলে শিরন সাধুপাড়া মোড়ের একটি মোবাইল ফোনের দোকান দিয়ে ব্যবসা করছিল। কয়েকদিন আগে একই এলাকার আবু বক্করের ছেলে সুমন (২২) শিরনের দোকান থেকে ফোন করে নয় টাকা বিল না দিয়ে চলে যায়।

পাওনা টাকা চাওয়ায় এলাকার চিহ্নিত সন্ত্রাসী সুমন সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ওই দোকানে গিয়ে পেট্রোল ঢেলে দিয়াশলাইয়ের কাঠি দিয়ে আগুন জ্বালিয়ে দিলে দোকান ভস্মিভূত হয় এবং শিরন মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়।