২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত

নওগাঁ পোরশা উপজেলার গোপীনাথপুর গ্রামে রোববার ভটভটের (নছিমন) ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2006, 03:56 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

নিহত শিশুর নাম রাহেলা (৪)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বিকেল ৫ টায় গোপীনাথপুর গ্রামের রাস্তায় একটি ভটভটি রাহেলাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে পোরশা থানায় মামলা হয়েছে।