২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাম প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন: কুষ্টিয়া সদর উপজেলায় ১ম সপ্তাহে লক্ষ্যমাত্রার ৯৮ ভাগ সফল

কুষ্টিয়া সদর উপজেলায় হাম প্রতিরোধ টিকাদান কর্মসূচি প্রথম সপ্তাহেই লক্ষ্যমাত্রার ৯৮ ভাগ সফল হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2006, 07:21 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

স্থানীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা রোববার এ তথ্য জানান।

বাংলাদেশ সরকার এবং ইউনিসেফের যৌথ উদ্যোগে ২৫ ফেব্র“য়ারি থেকে ১৬ মার্চ দেশব্যাপী এ কর্মসূচি চলছে।

সূত্র জানায়, ক্যাম্পেইনের প্রথম সপ্তাহে কুষ্টিয়া সদর উপজেলার মোট ২৬৪টি স্কুলে ৩৬ হাজার ৬শ’ ৩১ জনের লক্ষ্যমাত্রা নিয়ে টিকা দান শুরু করা হয়। প্রথম সপ্তাহে ৩৫ হাজার ৭শ’ ৭২ জনকে টিকা দেওয়া হয়। এটি মোট লক্ষ্যমাত্রার শতকরা ৯৮ ভাগ।

এ ছাড়া উপজেলার ১৪টি ইউনিয়নের ৩শ’ ৭৬টি এবং অতিরিক্ত সাতটি কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে।

টিকাদান কেন্দ্র থেকে জানা যায়, গ্রামের ১০ বছরের কম বয়সী সকল শিশুর তালিকা তৈরি করে সে অনুযায়ী টিকা দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে কেউ বাদ পড়লে বাড়িতে গিয়ে টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।