রাজধানীর নবাবপুর থেকে যুবকের লাশ উদ্ধার
সূত্রাপুর থানা পুলিশ রাজধানীর নবাবপুরের আবাসিক মঞ্জু হোটেল থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে। পুলিশ রোববার একথা জানায়। নিহতের নাম আব্দুল হান্নান (২২)।
পুলিশ জানায়, হোটেলের একটি কক্ষে শনিবার রাতে আব্দুুল হান্নানের ফ্যানের সাথে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠিয়েছে। নিহতের বড় ভাই আব্দুল মান্নান জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে হান্নান রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায়।
