২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাবের হাতে ভূয়া মোবাইল কোর্টের ৯ সদস্য আটক

র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) সদস্যরা শনিবার মিরপুর এলাকার বিভিন্ন দোকান থেকে টাকা নেয়ার সময় ভূয়া মোবাইল কোর্টের নয় সদস্যকে আটক করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2006, 08:55 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

আটক নয়জনের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তারা হল- মোহাম্মদ সাইফুল, আলী আশরাফ, এবিএম আজিজ, আলমগীর, মজিবর এবং বাবু।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিরপুরের শাহ আলী মার্কেটে তারা ভূয়া ম্যাজিস্ট্রেট, পুলিশ এবং সাংবাদিক সেজে বিভিন্ন দোকানে অভিযান চালায়।

তারা ওইসব দোকানে বিভিন্ন অভিযোগে টাকা দাবি করে।

ব্যবসায়ীরা তাদেরকে ভূয়া মনে করে তর্ক শুরু করে।

এক পর্যায়ে স্থানীয় র‌্যাব অফিসে অভিযোগ জানানো হলে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে গ্রেপ্তার করে।