২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার দিঘলিয়ায় পুলিশের কাছ থেকে ধর্ষণ মামলার আসামী ছিনতাই

জেলার দিঘলিয়া উপজেলায় ধর্ষণ মামলার এক আসামীকে পুুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা। এঘটনায় পুলিশের মাঝে তোলপাড় সৃষ্টি হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2006, 07:47 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

পুলিশ জানায়, শনিবার সকাল ১০ টায় দিঘলিয়া থানার চন্দনি মহল এলাকা থেকে পুলিশের ল্যান্স নায়েক আব্দুল কাদের ও কনষ্টেবল মাহাবুব আলম ধর্ষণ মামলার আসামী সুমনকে (২২) গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে নিয়ে দিঘলিয়া থানার উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যে সন্ত্রাসীরা পুলিশের গতিরোধ করে। পুলিশের সোর্স ও স্থানীয় বিএনপি নেতা আব্দুল গনির নেতৃত্বে ১০/১২ জনের একদল সন্ত্রাসী হামলা চালিয়ে হ্যান্ডকাপ পরা অবস্থায় সুমনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়। এঘটনায় পুলিশের মাঝে তোলপাড় সৃষ্টি হয়েছে ।

পুলিশ বাদি হয়ে আব্দুল গনি ও সুমনসহ ১২ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছে।

ছিনিয়ে নেয়া আসামীকে উদ্ধারের জন্যে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।