২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাহের হত্যাকান্ডের রহস্যের জাল খুললেও বিচার প্রক্রিয়া নিয়ে সংশয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ - তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রবীণ শিক্ষক ড. এস তাহের আহমেদ হত্যাকান্ডের রহস্য প্রায় উন্মোচিত হয়েছে। এ হত্যাকান্ডের খুনীরাও চিহ্নিত হয়েছেন গোয়েন্দা সংস্থাসহ পুলিশ প্রশাসনের কাছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2006, 12:47 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

এমনকি রাবির সচেতন শিক্ষক মহলেও হত্যাকা-টির কারণ এখন আর রহস্যাবৃত নেই। তবু এ হত্যাকান্ডের বিচার প্রক্রিয়া নিয়ে সচেতন মহলের সংশয় রয়েছে।

সচেতন মহলের সংশয়, এ হত্যাকা-ও প্রফেসর ইউনুস হত্যাকা-ের মতো ধামাচাপা পড়ে যাবে। রহস্য উন্মোচন ও খুনীদেরকে চিহ্নিত করার পরেও পুলিশ প্রশাসনের পক্ষে সম্ভব হবে না মামলার চার্জশিটে প্রকৃত দোষীদের যুক্ত করা। কেননা এ হত্যাকা-টিও সরকারদলীয় রাজনৈতিক বলয়ে নিয়ন্ত্রিত হচ্ছে।

যার কারণে শুরু থেকে এখন পর্যন্ত পুলিশ প্রশাসন এ ব্যাপারে মুখ খুলতে নারাজ। ধারণা করা হচ্ছে, দীর্ঘ সময়ক্ষেপণের পর যে চার্জশিট প্রদান করা হবে তাতে রাজনৈতিক বলয়ের খুনীরা ছাড় পাবে।

অনুসন্ধানে দেখা গেছে, এই হত্যাকা-ের সাথে বিএনপি - জামায়াত জোটের এমন কিছু শিক্ষক জড়িত রয়েছেন যারা প্রায় পনের বছর ধরে নিয়ন্ত্রণ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়।

ড. তাহেরের হত্যাকা-টি ঘটেছে একই বিভাগের শিক্ষক ড. মহিউদ্দিনের পদোন্নতিকে কেন্দ্র করে। এ বিষয়টি গোয়েন্দা সংস্থা, পুলিশ ও রাবির সচেতন শিক্ষক মহলের কাছে স্পষ্ট।

কিন্তু ড. তাহেরকে চিরতরে শেষ করে দেওয়ার পেছনে শুধুই ড. মহিউদ্দিনের পদোন্নতি একমাত্র বিষয় নয়। এর সুদূরপ্রসারী ভাবনায় রয়েছে রাবিতে বিএনপি ও জামায়াতের একটি গ্রুপের শিক্ষকদের একচ্ছত্র আধিপত্য বিস্তারের লক্ষ্য। এ গ্রুপটি রাবিতে বিশেষ সুবিধাবাদী গ্রুপ হিসেবে পরিচিত।

রাবির প্রগতিশীল শিক্ষক সমাজে এরা ‘বুড়ো শকুনের দল’ হিসেবে চিহ্নিত। এই দলের শীর্ষ ব্যক্তিটি রাবিতে প্রায় এক দশক বাম রাজনীতির প্রধান নীতি নির্ধারক ছিলেন।

আশির দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বামপন্থী ছাত্রসংগঠনের সাথে জাতীয়তাবাদী ও ইসলামী ছাত্র সংগঠনের প্রতিটি সংঘর্ষে তিনি মুখ্য ভূমিকা পালন করেন। বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ, প্রশাসনে লোকনিয়োগ ও প্রশাসন পরিচালনায় তিনি ছিলেন নেতৃস্থানীয়। আশির দশকের এই ক্ষমতাধর শিক্ষককে জাতীয়তাবাদীদের বড় প্রয়োজন হয় রাবির প্রশাসন নিয়ন্ত্রণের জন্যে।

রাবিতে আওয়ামী লীগ ও বামপন্থী ছাত্রসংগঠনের রাজনৈতিক ক্ষমতা ক্রমান্বয়ে কমে যাওয়ায় ওই শিক্ষক নিজের ক্ষমতা আকড়ে রাখার জন্যে জাতীয়তাবাদীদের সাথে হাত মেলাতে শুরু করেন।

শেষ পর্যন্ত তিনি গত চার বছর আগে বিএনপিতে যোগদান করেন। অথচ তিনিই বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর দিনে রাবিতে মিষ্টি বিতরণ করেছিলেন। রাবির এই শিক্ষক সমাজবিজ্ঞান বিভাগের। বিএনপিতে যোগদানের পুরস্কার স্বরূপ তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি হন।

বর্তমান চারদলীয় জোটের অন্যতম শরীক জামায়াতে ইসলামের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের কয়েকজন ছাত্র আশির দশকে রাবিতে নিহত হয়। ওই হত্যাকা-ের পেছনে ওই শিক্ষকের হাত ছিল বলে অভিযোগ রয়েছে।

সে কারণে ওই  শিক্ষকের বিএনপিতে যোগদান জামায়াত ও ছাত্র শিবির সেভাবে মেনে নেয়নি। ফলে তিনি খুলনা বিশ্ববিদালয়ের ভিসির পদটি হারান।

এই পরিস্থিতিতে রাবিতে তার প্রভাব পুনরায় প্রতিষ্ঠিত করার লক্ষ্যে তিনি জামায়াতের একটি অংশের শিক্ষকদের সাথে ঘনিষ্ঠতা গড়ে তোলেন। একই সঙ্গে জামায়াতপন্থী এসব শিক্ষকদের অনুগত রাবির ছাত্র শিবিরের ক’জন নেতার সাথেও তার যোগাযোগ বাড়ে।

ড. তাহের হত্যাকান্ডে অভিযুক্ত ইসলামী ছাত্র শিবিরের রাবি শাখার সভাপতি মাহবুব সালেহীর সাথেও তার যোগাযোগের কথাও শোনা যায়। আর এই সম্পর্ক স্থাপনে ড. মহিউদ্দিন উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন।

অ্যাডভাইজরি: এই সিরিজ প্রতিবেদনেরর প্রতিটিই এক একটি স্বতন্ত্র প্রতিবেদন