গাইবান্ধায় ২৬ জেএমবি ক্যাডার আটক
গাইবান্ধা সদর উপজেলার উত্তর ধানঘড়া গ্রামে বুধবার পুলিশ ও র্যাব অভিযান চালিয়ে ২৬ জেএমবি ক্যাডারকে আটক করেছে ।
পুলিশ জানায়, আটককৃত জেএমবি ক্যাডাররা ওই গ্রামের মিনহাজ উদ্দিনের ছেলে সাইদুর রহমানের (৪৮) বাড়িতে সমবেত হয়ে বোমা হামলা চালানোর জন্যে বৈঠক করছিল। গোপন সূত্রে খবর পেয়ে র্যাব ও পুলিশ বাড়িটি ঘিরে ফেলে সাইদুর রহমানসহ ২৬ জনকে আটক করে।
আটককৃতরা হল- গাইবান্ধা সদর উপজেলার সুন্দরগঞ্জ উপজেলার মাজেদুল ইসলাম মাজেদ (২০), আমিন (২০), ইব্রাহীম ইসলাম রঞ্জু (১৮), চাঁন মিয়া ওরফে হাফিজুর রহমান (২৮), আজমত হাসান (২৮), মিজানুর রহমান (১৯), আসাদ হোসেন (৩০), তাজুল ইসলাম (২০), আব্দুল ওয়াহাব লাল মিয়া (৬৫), আব্দুস সবুর বাবু (২৬), শাহীন (২৪), আজগর হোসেন (৪০), রবিউল ইসলাম (২৩), ফারহান ইসলাম ফয়সাল (১৭), ফরিদ (২৫), আব্দুস সামাদ (৪৬), আমিরুল ইসলাম (৩৫), জয়নাল (৩২), নজরুল ইসলাম (৩০), মোজাম্মেল (৩২), রাজু (২৫), আলম (২৭) এবং ঠাকুরগাঁও জেলার চৌধুরী পাড়ার নাজির উদ্দিনের ছেলে সাজেদুল ইসলাম (১৯) ও বগুড়া জেলার বারপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে মাসুদ করিম (১৮)।
