চট্রগ্রামে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত
চট্টগ্রাম নগরীর বন্দর সংযোগ সড়কে মঙ্গলবার রাতে সড়ক দুর্ঘটনায় এক ছাত্রদল নেতা নিহত হয়েছে।
নিহত মুহাম্মদ হেলালউদ্দিন (২৫) কর্নফুলী শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাত ১১ টার দিকে বন্দর সংযোগ সড়কে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে এ ঘটনা ঘটে।
বন্দর পুলিশ ট্রাকটিকে আটক করলেও এর চালক পালিয়ে যায়।
