২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাষা মতিনকে আমাদের সময় সম্মাননা প্রদান

ভাষা সৈনিক আব্দুল মতিনকে মঙ্গলবার ‘দৈনিক আমাদের সময় সম্মাননা’ ২০০৬ প্রদান করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2006, 08:16 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

বাংলা দৈনিকটির বাংলা মটর কেন্দ্রীয় কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এর সম্পাদকমণ্ডলীর সভাপতি অধ্যাপক এমএ হান্নান ফিরোজ ভাষা মতিনের হাতে মানপত্র সম্বলিত ক্রেস্ট এবং আর্থিক সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন কবি আসাদ চৌধুরী। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন ফকির আলমগীর।

আমাদের সময়ের পরামর্শক সম্পাদক খন্দকার রাশিদুল হক স্বাগত বক্তব্য পাঠ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাসানুল হক ইনু, অধ্যাপক একে আজাদ চৌধুরী, ব্যারিস্টার আমিরুল ইসলাম, ড. মহিউদ্দিন খান আলমগীর, কামাল লোহানী, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, ড.হালিমা খাতুন, ড. দুর্গাদাস ভট্টাচার্য প্রমুখ। অধ্যাপক এমএ হান্নান ফিরোজ সভাপতির বক্তব্য পাঠ করেন।

ভাষা সৈনিক আব্দুল মতিন বলেন, বাংলাদেশ আজ ভয়াবহ অবস্থায় রয়েছে। তিনি আক্ষেপ করে বলেন, বাংলা ভাষার পূর্ণাঙ্গ ব্যবহার আজো সমাজের সর্বস্তরে প্রচলিত হয়নি। তিনি বলেন, বাংলা ভাষার ব্যবহার ও প্রচলনে যে অসমতা রয়েছে তা পূর্ণাঙ্গভাবে দূর করলেই ভাষার যথার্থ ব্যবহার প্রতিফলিত হবে।