২মার্চ থেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ৮ম জাতীয় সম্মেলন
তিন বছর পর রাঙ্গামাটিতে ২ মার্চ থেকে তিন দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) অষ্টম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে সম্মেলনের যাবতীয় প্রস্ততি সম্পন্ন হয়েছে।
সংগঠন সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি শহরের অদূরের বালুখালী ইউনিয়নের কিল্ল্যামোড়স্থ বেসরকারি পর্যটন কেন্দ্র টুক টুক ইকো ভিলেজে তিন দিনব্যাপী জাতীয় সম্মেলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পিসিজেএএসএস এর সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।
সম্মে¥লনে পিসিজেএসএস এর ক্দ্রেীয় নেতৃবৃন্দ ছাড়াও পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ির জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এছাড়া পিসিজেএসএস এর অঙ্গসংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ, মহিলা সমিতি, যুব সমিতি, হিল উইমেন্স ফেডারেশনের নেতৃবৃন্দরা পর্যবেক্ষক হিসেবে যোগদান করবেন।
নির্ভযোগ্য একটি সূত্র জানায়, তিন দিনব্যাপী সম্মেলনে কেন্দ্রীয় কমিটির নতুন কমিটি ছাড়াও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তায়নের লক্ষ্যে অন্দোলনের নতুন কৌশল নির্ধারণ, ভুমি সমস্যা, পার্বত্য চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি এবং দেশ ও বহির্বিশ্বের রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়াদির ওপর আলোচনা হবে।
