যশোরে স্বামীর হাতে স্ত্রী খুন
যশোর সদর থানার কাঠমারা গ্রামে সোমবার রাতে পারিবারিক কলহের জের ধরে স্বামীর হাতে নববধু খুন হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, চার মাস আগে জেলার সদর থানার কাঠমারা গ্রামের ইসমাইল বিশ্বাসের ছেলে জামালউদ্দিন ও হৈবতপুর গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে রিক্তার বিয়ে হয়। বিয়ের আগে তাদের মাঝে প্রেমের সম্পর্ক ছিল। জামালের পরিবার তাদের এই বিয়ে মেনে নেয়নি।
এ নিয়ে সাংসারিক অশান্তির এক পর্যায়ে স্বামী ও স্ত্রীর মধ্যে বিরোধ দেখা দেয়।
সোমবার রাতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে স্বামী জামালউদ্দিন স্ত্রী রিক্তাকে শ্বাসরোধ করে হত্যা করে।
মঙ্গলবার সকালে কোতোয়ালী থানা পুলিশ রিক্তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে প্রেরণ করে।
পুলিশ ঘাতক স্বামী জামালউদ্দিনকে গ্রেপ্তার করেছে।
এ ব্যাপারে কোতোয়ালী থানায় একটি মামলা হয়েছে।
