২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় সিলিন্ডার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ বিপাকে

গাইবান্ধায় আকস্মিকভাবে এলপি সিলিন্ডার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2006, 12:28 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

স্থানীয় লোকজন জানায়, প্রতি সিলিন্ডারের মূল্য ছিল ৩৬০ টাকা। এক মাসের মধ্যে তা বৃদ্ধি পেয়ে বর্তমানে ৮০০ টাকায় উন্নীত হয়েছে।

আগে থেকে কেরোসিন ও খড়ি জনগণের ক্রয় ক্ষমতার বাইরে থাকায় গ্যাসের এই মূল্যবৃদ্ধিতে জনগণ আরও দিশেহারা হয়ে পড়েছে।