২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬ বাংলাদেশী হোটেল শ্রমিক গ্রেপ্তারের ব্যাপারে ব্রিটেনের বাংলাদেশ দূতাবাস কিছুই জানে না

ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থানের কারণে ইংল্যান্ডের ওয়েলসে ছয় বাংলাদেশী হোটেল শ্রমিক গ্রেপ্তার হওয়ার ব্যাপারে ব্রিটেনের বাংলাদেশ দূতাবাস কিছুই জানে না বলে জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

মোবাশ্বার হাসান,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2006, 10:15 AM

Updated : 26 Apr 2022, 03:28 PM

গত সপ্তাহে ওয়েলসের নিউক্যাসল এমলিনে অবস্থিত রয়্যাল ইন্ডিয়া রেস্টুরেন্টে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। পরবর্তীতে তাদেরকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।

বাংলাদেশী শ্রমিকদের গ্রেপ্তার ও দেশে ফেরাত পাঠানোর ব্যাপারে বিকেল পৌনে ৪টার সময় বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করা হলে হাইকমিশনার সাবিহ উদ্দিন আহমেদের ব্যক্তিগত সহকারী জানান তিনি অফিসে নেই।

পরে ডেপুটি হাইকমিশনার মো: নাজমুল কুইনান জানান, এ ঘটনা তার এলকায় না হওয়ায় এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। তিনি কনস্যুলার মন্ত্রী মোহাম্মদ এনামুর রহমান চৌধুরীর সাথে যোগাযোগ করতে বলেন।

অপরদিকে, ব্রিটেনের স্বরাষ্ট্র দপ্তরে যোগাযোগ করা হলে তারা বাংলাদেশীদের গ্রেপ্তার হওয়া ও দেশে ফেরত পাঠানোর কথা নিশ্চিত করেন।

রয়্যাল ইন্ডিয়া হোটের মালিকের পরিজন শামসুল আলম জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি মাঝে মাঝে কাজ করতেন এবং তাদের সাথে বেশিদিন কাজ করেননি।

তিনি বলেন, তারা সপ্তাহ খানেক আগে কাজের সন্ধানে এসেছিলেন।