ঠাকুরগাঁও ও জামালপুরে কৃষক লীগ পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করেছে
কৃষক লীগের কর্মীরা সোমবার জামালপুর ও ঠাকুরগাঁসহ দেশের বিভিন্ন স্থানে বিদ্যুতের দাবীতে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করেছে।
বিডিনিউজের ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, কানসার্টে কৃষক হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কৃষক লীগ সোমবার বেলা ১১টায় ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি ঘেরাও করে।
এসময় ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির পূর্ণ সংযোজন কর প্রত্যাহার, বোরো মৌসুমে সেচ, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ এবং লোড শেডিং কমানোর দাবিতে কৃষকলীগ একটি স্মারকলিপি প্রদান করে।
এদিকে বিদ্যুৎ বিভ্রাটের কারণে ব্যাহত হচ্ছে সেচ কাজ, শিক্ষার্থীরা চরম বিপাকে পড়েছে এবং ব্যবসা-প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
