ভৈরবে পিস্তলসহ হেরোইন ব্যবসায়ী গ্রেপ্তার
ভৈরব থানা পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কের ব্রহ্মপুত্র ব্রীজের নিচ থেকে একটি নাইন এমএম পিস্তলসহ এক হেরোইন ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। পুলিশ সোমবার একথা জানায়।
গ্রেপ্তারকৃত ব্যবসায়ীর নাম হচ্ছে-আলমগীর (৩৫)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ব্রহ্মপুত্র ব্রীজের নিচ থেকে রোববার দুপুরে আলমগীরকে পিস্তলসহ গ্রেপ্তার করে।
সে দীর্ঘদিন যাবৎ ভৈরবের আশপাশের বেশ কয়েকটি জেলায় হেরোইন, ফেন্সিডিল ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক দ্রব্য বিক্রি করে আসছিল।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আলমগীরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরবসহ আশেপাশের থানায় একাধিক মামলা রয়েছে।
