২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীনগরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

জেলার শ্রীনগর উপজেলার মধ্যকমারগাঁও গ্রামে রোববার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2006, 10:40 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

নিহতদের পরিবারের সদস্য ও এলাকাবাসী জানায়, মধ্যকমারগাঁও গ্রামের মোঃ শাজাহানের মেয়ে সাজু আক্তার (১০) এবং লাভলু মিয়ার পুত্র সেজান মিয়া (৮) নামের দুই শিশুর লাশ রোববার দুপুরের দিকে বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়।

দুপুরের কোন এক সময় গোসল করতে গিয়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে বলে পারিবারিক সূত্র জানায়।

শিশু দু’জন সম্পর্কে চাচাতো ভাইবোন।