২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩৮

রাজবাড়ীর পাংশা উপজেলার বাংলাদেশ হাটের কাছে রোববার সকালে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ৩৮ জন আহত হয়েছে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2006, 04:32 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

নিহতের নাম শান্তা (৬০)।

গুরুতর আহত অবস্থায় আট জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষর্শীরা জানান, সকাল ৯টার দিকে বালিয়াকান্দি রসুলপুরের পীর আ: মতিন নেছারীর দরবার শরীফ থেকে ওরশ শেষে শ’খানেক যাত্রী নিয়ে সিরাজগঞ্জের উদ্দেশে বাসটি ছেড়ে আসে। পাংশার বাংলাদেশ হাটের কাছে আসলে গতিরোধক পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই শান্তার মৃত্যু হয়।

আহতদের মধ্যে ৩০ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে পাংশা থানায় একটি মামলা হয়েছে।