২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনেস্কো’র বই এবং প্রকাশনা প্রদর্শনী-২০০৬ সোমবার শুরু

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীতে সোমবার সকাল থেকে দুইদিনব্যাপী ইউনেস্কো’র বই এবং প্রকাশনা প্রদর্শনী শুরু হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2006, 01:36 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা সোমবার এই প্রদর্শনীর উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি পরিচালক ডঃ উলফগ্যাং ভলম্যান।

বাংলাদেশে ন্যাশনাল এসোসিয়েশন অব ইউনেস্কো ক্লাবস, বালাদেশ ন্যাশনাল কমিশন ফর ইউনেস্কো এবং বালাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে পঞ্চমবারের মতো এদেশে এই প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।

এই প্রদর্শনীতে বিভিন্ন ধরনের বই, ম্যাগাজিন, ফটোগ্রাফি ও পোস্টার প্রদর্শিত হবে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।