র্যাবের ক্রসফায়ারে মিরপুরের সন্ত্রাসী আল-আমিন নিহত
রাজধানীর মিরপুরে শনিবার ভোরে র্যাবের কথিত ‘ক্রসফায়ার’-এ এলাকার কুখ্যাত সন্ত্রাসী আল-আমিন শিকদার নিহত হয়েছে।
ঘটনাস্থল থেকে র্যাব সদস্যরা দুইটি রিভলবার ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করে।
এর আগে শিকদারের দেওয়া তথ্যমতে তার সহযোগি হাজী হারুনুর রশিদের বাসায় গত ২৫ ফেব্রুয়ারি অভিযান চালিয়ে একটি একেণ্ড৪৭ রাইফেল, একটি ম্যাগাজিন, একটি পিস্তল, একেণ্ড৪৭ রাইফেলের ১০ রাউন্ড গুলি, দুই রাউন্ড পিস্তলের গুলি ও পিস্তলের দুইটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
পরে শিকদারের ক্যাডার বাহিনীর সদস্যদের গ্রেফতার এবং তাদের হেফাজতে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারের উদ্দেশ্যে র্যাব ইষ্টার্ন হাউজিং, পল্লবী-২, জি ব্লক এলাকায় রাত সাড়ে চারটায় অভিযান চালায়।
এ সময় শিকদারের ক্যাডাররা র্যাবকে উদ্দেশ্যে করে গুলিবর্ষন করলে র্যাবও পাল্টা গুলি বর্ষন করে। এসময় শিকদার পালিয়ে যাবার চেষ্টা করলে লাইন অব ফায়ারে পড়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়।
র্যাব জানায়, প্রকাশ্যে খুন ও অস্ত্রের ভয় দেখিয়ে জোর পূর্বক জমি দখল এবং এলাকার জনসাধারণকে জিম্মি রেখে টাকা আদায় করা ছিল তার বাহিনীর নিত্য নৈমিত্তিক ঘটনা । সে মিরপুর ও পল্লবী এলাকার শীর্ষ সন্ত্রাসী।এবং খুন, চাঁদাবাজী এবং হত্যাসহ ১৫ টি মামলার আসামী।
র্যাব-৪ সূত্র দাবি করে, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি দল ২৪ ফেব্রুয়ারি রাতে নগরীর লালমাটিয়া এলাকা হতে শিকদারকে গ্রেফতার করে । পল্লবীতে বহুল আলোচিত কুখ্যাত আল আমিন গ্রুপের শীর্ষ নেতা এই আল আমিন শিকদার মিরপুর ও পল্লবী থানায় দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল ।
উল্লেখ্য, ১৯৮৮ সালে মিরপুর এলাকায় জোড়া খুনের মাধ্যমে অপরাধ জগতে সন্ত্রাসী আল আমিনের প্রবেশ ঘটে। সে ভোলার শিল্পপতি বাবুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামী।
