২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারাবদ্ধ

খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ বলেছেন, সরকার দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে অঙ্গীকারাবদ্ধ। মা ও শিশু স্বাস্থ্য রক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব প্রদান করেছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2006, 06:02 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

ফরিদপুর শহরের ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতাল চত্বরে শনিবার দুপুরে হাম প্রতিরোধে টীকাদান ক্যাম্পেইন ২০০৫-২০০৬ এর উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিশু হাসপাতালের পরিচালনা পরিষদের সহ-সভাপতি অধ্যাপক এমএ সামাদের সভাপতিত্বে অনুষ্টিত সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. নাসির খান, সিভিল সার্জন ডা. এসএম আবুল খায়ের মিয়া, ফরিদপুর পৌর সভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মাহতাব আলী মেথু, শিশু হাসপাতালের সম্পাদক মো. শাহজাহান মোল্লা প্রমুখ।

অনুষ্ঠানের পরে মন্ত্রী শিশুদের টীকা দানের মাধ্যমে জেলার হাম ক্যাম্পেইন এর উদ্বোধন করেন।

উল্লেখ্য, দেশব্যাপী হাম প্রতিরোধে টীকাদান ক্যাম্পেইন এর অংশ হিসেবে ওই ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়।

সারা দেশে ১৬ মার্চ পর্যন্ত এ ক্যাম্পেইন চলাকালে তিনকোটি ৩৫ লাখ শিশুকে টীকা দেওয়া হবে।