২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহ ও ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

ময়মনসিংহ এবং ধামরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও আরও ছয়জন আহত হয়েছে। পুলিশ শনিবার একথা জানায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2006, 01:04 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

বিডিনিউজের সাভার প্রতিনিধি জানান, ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাই থানাধীন বাথুলী বাসস্ট্যান্ডে শনিবার ভোরে দ্রুতগামী একটি কোচ একটি ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও তারা সবাই ভ্যানচালক বলে পুলিশ জানায়।

এ ব্যাপারে ধামরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বিডিনিউজের ময়মনসিংহ প্রতিনিধি জানান, শুক্রবার রাতে হালুয়াঘাটে একটি ট্রাক যাত্রীবাহী একটি টেম্পোকে একটি ট্রাক ধাক্কা দিলে এই দুর্ঘটনায় দুইজন নিহত ও ছয়জন আহত হয়। নিহতরা হচ্ছে- দুদু মিয়া এবং ইউসুফ আলী।

আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।