ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২
ময়মনসিংহের হালুয়াঘাটে এক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং ছয়জন আহত হয়েছে। পুলিশ শনিবার একথা জানায়।
নিহতরা হচ্ছে- দুদু মিয়া এবং ইউসুফ আলী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাতে হালুয়াঘাটে একটি ট্রাক যাত্রীবাহী একটি টেম্পোকে একটি ট্রাক ধাক্কা দিলে এই দুর্ঘটনায় আটজন গুরুতর আহত হয়।
আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
