মানিকগঞ্জে আকিজ পার্টিক্যাল অ্যান্ড হার্ডবোর্ড মিলসে অগ্নিকাণ্ড, ৫ জন আহত
মানিকগঞ্জের তরা এলাকায় শুক্রবার দুপুরে আকিজ পার্টিক্যাল অ্যান্ড হার্ডবোর্ড মিলস্- এ এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে ওমর আলী (২০) ও ফারুককে (৩৫) আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্রমিকরা জানান, শুক্রবার কারখানাটি বন্ধ থাকার কথা থাকলেও কর্তৃপক্ষ অদক্ষ লোক দিয়ে মিলটি চালাতে গেলে প্রচণ্ড শব্দে বয়লার বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই চারদিকে আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে মানিকগঞ্জ থেকে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মিল কর্তৃপক্ষ সাংবাদিকদের কাছে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে অস্বীকার করে।
