ঢাবিতে পানিতে ডুবে এক ব্যাক্তির মৃত্যু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ হলের পুকুরে শুক্রবার সকালে এক ব্যাক্তি পানিতে ডুবে মারা গেছে।
ক্যাম্পাস ও হাসপাতাল সূত্র জানায়, তার নাম লাল মিয়া (১৮)। সে কোতায়ালি থানার ৮, নিমতলী ঠিকানার বাসিন্দা ছিলো। মৃত ব্যাক্তি চকবাজারে এক জুতার দোকানে কাজ করতো।
জানা যায়, সকাল সাড়ে ১০ টার দিকে বন্ধু-বান্ধবসহ সে ওই পুকুরে গোসল করতে গিয়ে গভীর পানিতে তলিয়ে যায়। পরে তার সহযোগিরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
