২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ও ঢাকায় পৃথক অগ্নিকান্ডে ছয় নিহত, আহত ৭৫

বন্দর নগরী চট্টগ্রামের কালুর ঘাট শিল্প এলাকায় বৃহস্পতিবার রাতে একটি টেক্সটাইল ও প্যাকেজিং কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডে অন্তত: ছয়জন নিহত এবং কমপক্ষে ৬০-৭০জন আহত হয়েছে বলে জানা গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2006, 12:37 AM

Updated : 26 Apr 2022, 03:28 PM

সুত্র জানায়, নিহতদের মধ্যে অধিকাংশই নারী । আহতদের সবাইকে নগরীর বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

দমকল বাহিনী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কারখানার ভেতরে এখনও অনেকে আটকা পড়ে থাকতে পারে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রনে আনা গেলেও সম্পূর্ণ ভাবে নিভানো সম্ভব হয়নি। স্থানীয় সুত্র জানায়, রাত সাড়ে সাতটার দিকে কারখানাটিতে আগুন লাগে। তবে কি কারনে আগুন লেগেছে তা এখনও জানা সম্ভব হয়নি। দমকল বাহিনীর আটটি ইউনিট আগুন আয়ত্বে আনার কাজে নিয়োজিত রয়েছে বলে দমকল সুত্র জানায়।

এদিকে ঢাকার লালবাগ থানার নন্দগোপাল লেনস্থ একটি ডাইয়িং কারখানায় পৃথক আরেকটি অগ্নিকান্ডে পাঁচজন আহত হয়েছে। আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।