নগরীর বাড্ডায় পিতার হাতে ৬ মাসের শিশু খুন
নগরীর বাড্ডায় বৃহস্পতিবার রাতে এক পিতা তার ছয় মাসের শিশু সন্তানকে হত্যা করেছে।
নিহত শিশুর নাম অর্পণ বলে জানা গেছে।
বাড্ডা থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে স্ত্রীর সাথে ঝগড়ার পর অর্পনকে মাটিতে ছুড়ে ফেললে এ ঘটনা ঘটে।
গুরুত্বর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
বাড্ডা থানা সূত্র জানায়, পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়।
