ভোটার তালিকায় নাম অন্তর্ভূক্তির বিপক্ষে আটকে পড়া পাকিস্তানিরা
বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানিদের সংগঠন স্ট্র্যান্ডেড পাকিস্তানিজ জেনারেল রিপাটরিয়াশন কমিটির (এসপিজিআরসি) নেতৃবৃন্দ বৃহস্পতিবার চলমান ভোটার তালিকায় নাম নিবন্ধনকরণ প্রক্রিয়ায় তাদের নাম অন্তর্ভূক্ত না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে এসপিজিআরসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করে দিয়ে বলেন, ২২ মার্চের মধ্যে তাদের দাবি পূরণ না হলে তারা শরীরে আগুন ধরিয়ে দেয়ার মত ধ্বংসাত্মক কর্মসূচি হাতে নিবেন।
নেতৃবৃন্দ হুম্কি দিয়ে বলেন, তাদের আন্দোলন সহিংসতায় রূপ নিলে তার জন্য বাংলাদেশ ও পাকিস্তান সরকার দায়ী থাকবে।
চার দফা দাবি পূরণে সরকারকে চাপ দিতে অনশন কর্মসূচির মধ্যেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে-আটকে পড়া পাকিস্তানিদের সমস্যার সমাধান করতে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে বৈঠকের তারিখ নির্ধারণ, এসপিজিআরসি নেতা মরহুম নাসিম খানকে নিশান-ই-পাকিস্তান উপাধি প্রদান এবং মিল্লাত ক্যাম্পে বন্দিদের পানি ও বিদ্যুত সরবরাহ।
সংবাদ সম্মেলনে এসপিজিআরসি সভাপতি আব্দুর জব্বার, সাধারন সম্পাদক মোহাম্মদ শওকত আলী ও প্রেসিডিয়াম সদস্য মাহমুদ খান বক্তব্য রাখেন।
নেতৃবৃন্দ বলেন, ইস্যুগুলো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া না হলেও ভোটার তালিকায় তাদের নাম অন্তর্ভূক্তির প্রক্রিয়ার একটি ষড়যন্ত্র এবং এরফলে নিজেদের মধ্যে বিভক্তি সৃস্টির আশংকা রংেরছ।
দেশের ৬০টির মত ক্যাম্পে আটকে পড়া সাড়ে চার লাখ পাকিস্তানি বসবাস করছে।
