কঙ্গোয় নিহত ৯ বীর সেনার ১ম মৃত্যুবার্ষিকী ২৫ ফেব্রুয়ারি
যথাযোগ্য মর্যাদায় ২৫ ফেব্রুয়ারি কঙ্গোয় জাতিসংঘ শান্তি মিশনের দায়িত্ব পালনকালে বিদ্রোহীদের হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর নয় সেনার প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হবে।
নিহত বীর সেনাদের স্মরণ করতে স্থানীয় এনজিওদের একটি জোট এ দিনটিকে ‘শহীদ শান্তিরক্ষী দিবস’ হিসেবে পালনের জন্যে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে।
কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলে বিদ্রোহীদের আকস্মিক হামলায় নিহত এ বীর সেনাদের স্মরণে এনজিওদের জোটটি ২৫ ফেব্রুয়ারি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি শোক সভার আয়োজন করবে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান লে. জেনারেল (অব.) মোহাম্মদ মাহবুবুর রহমান এমপি, লে. কর্নেল (অব.) মোহাম্মদ ফারুক খান এমপি এবং প্রবীণ রাজনীতিবিদ, বুদ্ধিজীবী ও সাবেক সামরিক কর্মকর্তাগণ এ সভায় অংশ নেবেন।
