জাজিরা পৌর নির্বাচনে আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান নির্বাচিত
বৃহস্পতিবার অনুষ্ঠিত শরীয়তপুর জেলার জাজিরা পৌরসভা নির্বাচনে আওয়মী লীগ প্রার্থী আব্দল হক কবিরাজ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জাজিরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হক কবিরাজ ৩,৩৫৬ পেয়ে নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন স্থানীয় আওয়ামী যুব লীগ নেতা আবুল খায়ের। তিনি ভোট পেয়েছেন ২,৮০৯টি।
