সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ১৭
সিরাজগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বৃহস্পতিবার সকালে দুই জন নিহত ও ১৭ জন আহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষ্যদর্শীরা জানিয়েছে, বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে সিরাজগঞ্জে এই ঘটনা ঘটে।
ঘন কুয়াশার কারণে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রেখা পরিবহনের বাসটি সকাল ৬ টার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহত দুই জনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। সে দুর্ঘটনা কবলিত বাসের সুপারভাইজার মো. রেজাউল হক ।
পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে মর্গে পাঠিয়েছে।
আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
