নারায়ণগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে বাস ডাকাতি, ১০জন আহত
নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবগামী একটি বাসে একদল সসশ্র ডাকাত বৃহস্পতিবার হামলা চালিয়ে তিন লাখ টাকা লুট ও ১০জনকে আহত করেছে।
যাত্রীরা জানান, বাসটি বুধবার রাত সাড়ে ৮টায় ঢাকার কমলাপুর বাস স্ট্যান্ড থেকে ছেড়ে যায়। রাতে নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার চাঁনপাড়া নামক স্থানে অনির্ধারিত স্টপেজে বাসের চালক তিনজন যাত্রী ওঠায়।
যাত্রীরা জানায়, বাসে আগে থেকেই থাকা যাত্রী বেশী দুই ডাকাতসহ ওই তিন জন এক সময় বাসের নিয়ন্ত্রণ নিয়ে জোর করে যাত্রীদের কাছ থেকে অস্ত্রের মুখে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইলসহ অন্যান্য মূল্যবান মালামাল কেড়ে নেয়।
আহতদের চার জনের অবস্থা আশংকাজনক। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
পুলিশ বাস আটক করেছে । বাসের চালক ও হেলপারকে আটক করে ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদের করছে।
