বাগেরহাটে ১৩টি হরিণের চামড়া এবং হাড় উদ্ধার: শিকারী দলের নেতা গ্রেপ্তার
বাগেরহাটের শরণখোলায় বুধবার পুলিশ ১৩টি শিকার করা হরিণের চামড়া ও হাড় উদ্ধার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বাগেরহাটের শরণখোলায় রাজৈর গ্রামে পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার শিকারী দলের নেতা মতিন গাজীকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে আরও সাতটি হরিণের চামড়া উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও বন বিভাগ সূত্র জানায়, মতিন গাজী দীর্ঘ দিন ধরে তার বাহিনী নিয়ে সুন্দবন থেকে হরিণ শিকার করে তার চামড়া পাচার করে আসছিল। পাচার করার জন্যে প্রক্রিয়াজাত কিছু চামড়া তার বাড়ি থেকে উদ্ধার করা হয়।
এব্যাপারে শরণখোলা থানায় বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলা হয়েছে।
