নরসিংদীতে ভাসুরের ছেলের হাতে চাচী খুন
নরসিংসীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাসুরের ছেলের হাতে বুধবার খুন হয়েছেন এক চাচী।
জেলার রায়পুরা উপজেলার আদিয়াবাদ গ্রামের দক্ষিণ পাড়ায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিবাদের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে মজনু মিয়ার পুত্র মোহর আলী (২৫) তার চাচী কুলসুম বেগম (৪০) ও চাচাতো বোন সীমু বেগমকে (২০) দা দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে।
ভাতিজার দায়ের কোপে চাচী কুলসুস বেগমের পেট ফেটে নাড়ি-ভ্ূঁড়ি বের হয়ে আসে।
মুমূর্ষ অবস্থায় উভয়কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে কুলসুম বেগম মারা যায়।
তার মেয়ে সীমু বেগমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশংকাজনক।
এ ব্যাপারে নিহতের স্বামী বজলু মিয়া বাদি হয়ে রায়পুরা থানায় একটি হত্যা মামলা দাযের করেছে।
পুলিশ লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
