ফরিদপুরে মন্দিরে আগুন-ভাংচুর, অবশেষে মামলা গ্রহণ
ফরিদপুর জেলার নগরকান্দা ইউনিয়নের যদুরদিয়া গ্রামের নারায়ন চন্দ্র কর্মকারের বাড়ির রাধাকৃষ্ণের মন্দিরে আগুন লাগানো ও ভাংচুরের ঘটনায় অবশেষে মামলা গ্রহণ করেছে আদালত।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ত্রাসীরা সোমবার গভীর রাতে অতর্কিত হামলা চালিয়ে মন্দিরটি ভেঙ্গে ফেলে আগুন ধরিয়ে দেয়।
অভিযোগ রয়েছে, এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণ চন্দ্র কর্মকারের ছেলে নিতাই কর্মকার বাদী হয়ে থানায় মামলা করতে গেলে থানার ওসি ঘটনার মীমাংসার জন্য বলেন। মামলার বাদী জানান, পরে তাদের দায়ের করা অভিযোগে উল্লেখ ছিলনা এমন দুই ব্যক্তিকে এক ও দুই নম্বর আসামি করে নগরকান্দা থানা মামলা গ্রহণ করে।
এদিকে বুধবার ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপার আবুল ফয়েজ এবং নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আসামীরাও ছিল বলে সূত্র জানায়।
বুধবার বিভিন্ন সংগঠন এ ঘটনার নিন্দার জানিয়ে বিবৃতি দিয়েছেন। হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান কল্যাণ ফ্রন্টের ফরিদপুর সভাপতি ভবতোষ কুমার বসুরায় ও সম্পাদক অরূপ চক্রবর্তীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল সাংবাদিকদের জানান, আমরা পুলিশ সুপারকে ঘটনাটি জানায়েছি। নেতৃবৃন্দ অভিযোগ করেন, নগরকান্দা থানার ওসি জাকির হোসেন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছেন না।
