সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৭
সিরাজগঞ্জে বুধবার সকালে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত এবং কমপক্ষে সাতজন আহত হয়েছে।
পুলিশ জানায়, সিরাজগঞ্জের যমুনা সেতুর ১৪নং পিলারের কাছে সকাল ৭টায় বেলকুচী থেকে টাঙ্গাইলগামী সোনার মদিনা এক্সপ্রেস বাসের সামনের চাকা ফেটে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।
এতে বেলকুচী উপজেলার ক্ষীপ্রমাটি গ্রামের বদ্দিউজ্জামান (৪০) গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই নিহত হয় এবং অপর সাত বাসযাত্রী আহত হয়। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
