২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে পিপি’র হাতে পিপি লাঞ্ছিত

বরিশাল কেন্দ্রীয় যুবদল নেতা পিপি কামরুল আহসান শাহীনের হাতে বুধবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি, মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মহসিন মন্টু লাঞ্ছিত হয়েছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2006, 05:24 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

বেলা ১১টার দিকে জজকোর্ট কম্পাউণ্ডে কামরুল আহসান শাহীন মহসিন মন্টুকে কটাক্ষ করলে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শাহীন মহসিন মন্টুকে মারতে আসে। পরে ঘটনাস্থলে উপস্থিত একাধিক আইনজীবী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এর আগে কামরুল আহসান শাহীনের হাতে বরিশাল জেলা আইজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শাখয়াত হোসেন জুম্মান লাঞ্চিত হয়েছিলেন। এছাড়া আদালত চলাকালীন অবস্থায় বরিশাল বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের স্পেশাল পিপি মুজিবুর রহমান নান্টু লাঞ্চিত হয়েছিলেন শাখয়াত হোসেনের জুম্মানের হাতে।