কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু
কুমিল্লার মহেশপুর গ্রামে বুধবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন নিহত এবং অপর একজন আহত হয়েছে।
নিহতরা হচ্ছে-মহেশপুর গ্রামের আইয়ুব আলী এবং আবুল হোসেন।
স্থানীয়রা জানায়, আইয়ুব আলী এবং আবুল হোসেন তাদের এক সহযোগীকে নিয়ে ক্ষেতে সেচ দিতে গেলে বিদ্যুতায়িত হয়ে মারা যায়।
