২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে বাসের চাপায় সাইকেল আরোহী নিহত

সাভারের ধামসোনা ইউনিয়নের পল্লী বিদ্যুৎ বাস স্ট্যান্ডের কাছে সোমবার রাতে দ্রুতগামী একটি বাসের চাকায় পিষ্ঠ হয়ে একজন অজ্ঞাত পরিচয় সাইকেল আরোহী নিহত হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2006, 03:56 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে।

পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজধানীর শ্যামলী থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা হানিফ এন্টারপ্রাইজের (ঢাকা মেট্রো ব- ১৪- ০৮১৪) দ্রুতগামী বাসটি রাত সাড়ে ৯টার দিকে নবীনগর- কালিয়াকৈর সড়কের পল্লী বিদ্যুৎ অফিসের কাছে অজ্ঞাত বাই সাইকেল আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি মামলা হয়েছে।