২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশী বাণিজ্য প্রতিনিধি দল এ সপ্তাহে থাইল্যান্ড সফর করবে

বাংলাদেশ-থাই চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল থাইল্যান্ডের ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার জন্য এ সপ্তাহে থাইল্যান্ড সফরে যাবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2006, 02:44 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

বাংলাদেশী বাণিজ্য প্রতিনিধি দল দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের সম্ভবনা খতিয়ে দেখার জন্য থাই বাণিজ্য প্রতিনিধি প্রাচুয়াব চাইয়াসার্ন এবং ফেডারেশন অব থাই ইন্ডাষ্ট্রিজের চেয়ারম্যান প্রপাদ পোদহিভোরাখহুনের সঙ্গে সাক্ষাৎ করবেন।

বাণিজ্য প্রতিনিধি দলের চিয়াং মাই চেম্বার অব কমার্স এবং নেতৃস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে একটি যৌথ টাস্কফোর্সের বৈঠকে অংশ গ্রহণের জন্য চিয়াং মাই সফরেরও পরিকল্পনা রয়েছে।