২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসমাত জেরিনের মামলা: বিশ্বব্যাংকের লিগ্যাল কাউন্সেল ক্রিস্টোফার শুনানিতে উপস্থিত থাকতে পারেননি

বিশ্বব্যংকের বর্হিবিষয়ক কর্মকর্তার পদ থেকে অপসারিত ইসমত জেরিন খানের দায়ের করা মামলার সোমবারের আদালতের শুনানীতে বিশ্বব্যাংকের লিগ্যাল ডিভিশনের সিনিয়র কাউন্সিল ক্রিস্টোফার লারনার উপস্থিত থাকতে পারেননি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2006, 06:52 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

এই মামলায় ঢাকার দ্বিতীয় সহকারি জজ আদালতের শুনানিতে যুক্তরাস্ট্রের নাগরিক ক্রিস্টোফার লারনার ঠিক সময়ে উপস্থিত হতে না পেরে পেশকারের সাথে শুধুমাত্র দেখা করে চলে গেছেন।

উল্লেখ্য, ২০০১ সালের ৬ জানুয়ারি বিশ্বব্যাংক ঢাকা অফিস, বিশ্বব্যাংকের তৎকালীন কান্ট্রি ডিরেক্টর ফ্রেডরিক ডি টেম্পল, মানব সম্পদ কর্মকর্তা সামিনা ডি আমিনকে বিবাদী করে জেরিন খান দেওয়ানী মামলা করেন।

মামলার আরজীতে তিনি ওই বরখাস্ত আদেশকে অবৈধ, বেআইনী, অকার্যকর ঘোষণা করার দাবি জানানোর পাশাপাশি বরখাস্ত আদেশের ওপর নিষেধজ্ঞা চান। শুনানির পর নিষেধাজ্ঞা দেয়া হলেও বিবাদীরা আদালতের নিষেধাজ্ঞা লংঘন করে পদের চরিত্র একই রেখে শুধু নাম পরিবর্তন করে ওই পদে অপর আরেকজনকে নিয়োগ দেন। এর প্রেক্ষিতে বিবাদীদের বিরুদ্ধে আদেশ লংঘনের মামলা করা হয়।

রোববার বিবাদীরা মূল মামলায় জবাব দাখিল না করে বিভিন্ন বিষয়ে কয়েকটি দরখাস্ত দেন। বাদী পক্ষ থেকে এসব দরখাস্ত দাখিল করাকে কালক্ষেপন বলা হয়।

বাদী পক্ষের মামলায় অংশ নেন অ্যাডঃ লুৎফর রহমান ও কল্যাণ সাহা। বিবাদীদের পক্ষে ছিলেন ব্যারিস্টার রফিক উল হক।

এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলায় ওই দরখাস্তগুলোর বিষয়ে কোন আদেশ দেয়া হয়নি।