২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা হামলায় খুলনা সিটি কর্পোরেশনের কমিশনার গুরুতর আহত

অজ্ঞাত দুস্কৃতকারীদের নিক্ষিপ্ত বোমা হামলায় রোববার রাতে খুলনা সিটি কর্পোরেশনের কমিশনার ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ইউনুস আলী গুরুতর আহত হয়েছেন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2006, 09:57 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ড কমিশনার মোহাম্মদ ইউনুস শহরের ফুলবাড়ী এলাকায় রাত ৯টায় এ হামলার শিকার হন।

আশংকাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।