২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের সাথে রেল যোগাযোগ স্থাপনের দাবি জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

পাকিস্তানের পর এবার বাংলাদেশের সাথে রেল যোগাযোগে আগ্রহী ত্রিপুরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2006, 06:11 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

নয়াদিল্লিতে শনিবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, প্রাথমিকভাবে আগরতলা দিয়ে বাংলাদেশের সাথে ভারতের রেল যোগাযোগ স্থাপিত হতে পারে। ভারতের যোগাযোগ ব্যবস্থার এ রকম উন্নয়নের ক্ষেত্রে বিনিয়োগ করার ব্যাপারে ভারতকে প্রস্তুত থাকতে হবে। তাছাড়া মিজোরাম পর্যন্ত রেল যোগাযোগ সম্প্রসারণের ব্যাপারে মায়ানমারকে ভারতের প্রস্তাব দেওয়া উচিত।

তিনি বলেন, স্বাধীনতার আগে পূর্ব বাংলার (বাংলাদেশ) মাধ্যমে পশ্চিমবঙ্গের (কলকাতা) সাথে ত্রিপুরার যোগাযোগ ব্যবস্থা খুবই ভাল ছিল। তিনি বলেন, আগরতলা ও কলকাতার মধ্যেকার সোজাসুজি দুরত্ব মাত্র ৩৫০ কিলোমিটার। অথচ ত্রিপুরা থেকে বাংলাদেশের অনেক বড় বড় শহর রয়েছে মাত্র ১৫০ কিলোমিটার দুরত্বের মধ্যে।

মানিক সরকার বলেন, উত্তর-পূর্বাঞ্চলের সড়ক ও রেল অবকাঠামো উন্নয়নের জন্যে জাতীয় অভিন্ন ন্যূনতম কর্মসূচিতে যেসব উদ্যোগ নেয়া হয়েছে তার সাথে উন্নয়নের রোডম্যাপের বৃহৎ উন্নয়ন কর্মকাণ্ডগুলোকে সমন্বয় করা উচিত।

সাম্প্রতিক বছরগুলোতে ত্রিপুরার সাথে বাংলাদেশের আগেকার যোগাযোগ আবার পুনঃস্থাপন করতে সরকারি পর্যায়ের পাশাপাশি ব্যবসায়ী সম্প্রদায় থেকে বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে।