২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় ৩ শিশু ধর্ষিত

বরগুনা সদর ও পাথরঘাটা উপজেলায় ২৪ ঘণ্টায় আট, তিন ও সাত বছরের তিন শিশু ধর্ষণের শিকার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2006, 05:35 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

শনিবার সন্ধ্যায় পাথরঘাটা উপজেলার দক্ষিণ কুপধন গ্রামের জালাল খাঁয়ের কন্যা দাদাকে ভাত খেতে ডাকতে গেলে প্রতিবেশী জয়নাল ঘরামীর ছেলে রাসেল (২৪) তাকে ধর্ষণ করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে পাথরঘাটা হাসপাতালে এবং পরে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় ধর্ষিতার মা কোহিনুর বেগম বাদি হয়ে পাথরঘাটা থানায় মামলা দায়ের করেছেন।

এদিকে কাকচিড়া বাজারের শামিম দালালের সাড়ে তিন বছরের শিশু কন্যাকে হারুন মেকারের ছেলে সোহেল চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে ডেকে নিয়ে ধর্ষণ করে। সে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অপর ধর্ষণের ঘটনাটি ঘটেছে বরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের পাতাকাটা গ্রামে। গ্রামের সাত বছরের এক শিশু কন্যাকে প্রতিবেশী যুবক ধর্ষণ করে ঢাকায় পালিয়ে গেছে।