২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি শিক্ষক সমিতি নির্বাচন ২৮ ফেব্রুয়ারি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০০৬ সালের নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল রোববার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2006, 04:10 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

২৮ ফেব্রুয়ারির নির্বাচনে তিনটি প্যানেলে বিভক্ত হয়ে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানা গেছে।

উপাচার্য খন্দকার মুস্তাহিদুর রহমান সমর্থিত প্যানেলে সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার (পরিসংখ্যান বিভাগ), কোষাধ্যক্ষ অধ্যাপক মো. নুরুল হক (অর্থনীতি বিভাগ) এবং সম্পাদক পদে অধ্যাপক মাহবুব কবির (রসায়ন) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপাচার্য বিরোধী প্যানেলে সভাপতি অধ্যাপক মো. আবুল হোসেন (পদার্থ বিজ্ঞান), কোষাধ্যক্ষ ড. এসএম বদিয়ার রহমান (প্রাণ রসায়ন) এবং সম্পাদক পদে ড. মো. মুশিউর রহমান (পরিসংখ্যান) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া বামপন্থি শিক্ষক ফোরামের প্যানেলে সভাপতি অধ্যাপক মুহাম্মদ আনিসুর রহমান (অর্থনীতি বিভাগ) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উল্লেখ্য, মোট ১৫ টি পদের বিপরীতে মোট ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিশ্ববিদ্যালয় ক্লাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক মেসবাহ-উস-সালেহীন।