দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় গম চাষে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি, ভূট্টার বাম্পার ফলন
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় প্রাকৃতিক বিপর্যয়ের কারণে গম চাষের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি, তবে ভূট্টা চাষ নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ অঞ্চলের ৮২ হাজার পাঁচশো ৭৬ হেক্টরে গমের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল এক লাখ ৮১ হাজার ছয়শত ৬৭ টন।
গমের চাষ করা হয়েছিল মাত্র ৫৬ হাজার ৪৯ হেক্টর জমিতে। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে গম চাষের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়নি। ফলে এবার চাষীরা গম চাষ কমিয়ে বোরো চাষ শুরু করেছে।
অপরদিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চারটি জেলায় ভূট্টা চাষের ব্যাপক প্রসার ঘটেছে। এ জেলাগুলোয় ভূট্টা তৃতীয় খাদ্য শস্যে পরিণত হয়েছে।
এ অঞ্চলের ১০ জেলায় ভূট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২৭ হাজার দুইশত ৪৬ হেক্টর এবং উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল এক লাখ ৩৬ হাজার ২৩০ টন।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় ভূট্টার চাষ করা হয়েছে মোট ৩২ হাজার ৩৭ হেক্টর জমিতে। তার মধ্যে চার জেলায় চাষ করা হয়েছে ৩১ হাজার আটশত ৯১ হেক্টরে।
