২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে এক বাংলাদেশীকে অপহরণের ২ দিন পর হত্যা করেছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশী এক যুবককে অপহরণ করে নিয়ে যাওয়ার দু’দিন পর গুলি করে হত্যা করেছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2006, 08:50 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

নিহত যুবক সাহেব আলী (২০) চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার শিশাডাঙা গ্রামের ফিটু মিয়ার ছেলে।

বিডিআর সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে সোনামসজিদ স্থলবন্দর সংলগ্ন সীমান্ত এলাকায় মাটি ভরাটের কাজ করার সময় বিএসএফ ব্যাটেলিয়নের মহদীপুর সীমান্ত ফাঁড়ির সদস্যরা তাকে ডেকে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। এরপর বিএসএফ তাকে মহদীপুর ক্যাম্পে আটকে রাখে।

শুক্রবার দুপুরে সেখান থেকে মুক্তির আশায় সাহেব আলী দৌঁড় দিলে বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ভারতের মালদহ মেডিক্যােেল ভর্তি করা হলে শনিবার সকালে তার মৃত্যু হয়।

৬ রাইফেলস্ ব্যাটেলিয়ন বিডিআরের অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন সারওয়ার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিডিআরের পক্ষ থেকে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে চিঠি দেওয়া হবে শনিবার বিকেল ৫টায় সোনামসজিদ ইমিগ্রেশন চেক পোস্টে বিডিআর - বিএসএফ’র মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

পতাকা বৈঠকে বিএসএফ অতিসত্ত্বর সাহেব আলীর লাশ ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছে।