পটুয়াখালীতে গৃহবধূর আত্মহত্যা
পটুয়াখালীর কলাপাড়ায় এক নববধূ বিষপান করে আত্মহত্যা করেছে।
মাত্র আড়াই মাস আগে ইটবাড়িয়া গ্রামের জাকির হাওলাদারের সাথে লালুয়া গ্রামের মনসুর হাওলাদারের মেয়ে মিনারা বেগমের (১৮) বিয়ে হয়।
শুক্রবার রাতে মিনারা তার বাবার বাড়িতে বিষপান করে। তাকে দ্রুত কালাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে মধ্যরাতে তার মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
আত্মহত্যার কারণ জানা যায়নি।
