চলমান বিদ্যুৎ সংকটে জনজীবনে চরম দুর্ভোগ
মারাত্মক বিদ্যুৎ সংকটের কারণে সরবরাহে বিঘ্ন, লো-ভোল্টেজ এবং লোড শেডিং জনজীবন বিশেষ করে গ্রামীন এলাকার মানুষের জীবনে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে।
বোরো আবাদ মৌসুমে বিদ্যুৎ সংকট সেচকাজে মারাত্বক বিঘ্ন ঘটাচ্ছে।
ছুটির দিনে সাধারনত বিদ্যুৎ চাহিদা সর্বনিন্ম থাকার পরেও শুক্রবার পিকআওয়ারে সারাদেশে ৬০০ মঘাওয়াট বিদ্যুৎ ঘাটতি রেকর্ড করা হয়।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)র একটি সূত্র জানায়, শুত্রবার সারাদেশে বিদ্যুৎ চাহিদার পরিমান ছিল সর্বমোট ৩৭০০ মেগাওয়াট, যার বিপরীতে দেশের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোর মোট উৎপাদনের পরিমান ছিল ৩১০০ মেগাওয়াট।
আসন্ন গ্রীস্ম মৌসুমে কি পরিস্থিতি দাঁড়াবে সে ব্যাপারে কেউই ধারনা করতে পারছে না। এমনকি বিদ্যুৎ মন্ত্রী দেশবাসীকে এবারের গ্রীস্মে ১২০০ মেগাওয়াট লোড শেডিং এর জন্য প্রস্তুত থাকার হুশিয়ারি উচ্চারন করেছেন।
রাজধানীতে পিকআওয়ারে বিদ্যুৎ সংকট গ্রহণযোগ্য মাত্রায় থাকলেও দেশের পল্লী এলাকার চিত্র সম্পূর্ণ ভিন্ন, যেখানে জনগণ নিয়মিত কমপক্ষে ৬ ঘন্টা লোডশেডিং ভোগ করে। একবার বিদ্যুৎ চলে গেলে, কেউই নিশ্চিত করে বলতে পারে না তা আবার কখন ফিরে এসে তাদের ঘর বাড়ি ও দোকানপাট আলোকিত করবে।
পিডিবি রাজধানীতে প্রতিদিন ১৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে, কিন্তু দেশের অন্য এলাকায় সরবরাহের জন্য পল্লী বিদ্যুৎ বোর্ড (আরইবি) এর ১৬০০ থেকে ১৭০০ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ করে মাত্র ৮০০ থেকে ১০০০ মেগাওয়াট।
পিডিবি’র উচ্চ পর্যায়ের একটি সূত্রের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, শুত্রবার পর্যন্ত দেশের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রের অন্ততপক্ষে ১২ টি ইউনিট বন্ধ রয়েছে, যা সারা দেশব্যাপী লোড শেডিং এর মাত্রা বৃদ্ধি করেছে।
ইউনিট ১২ টির মধ্যে ১৫০ মেগাওয়াটের আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র (ইউনিট-৫), ২১০ মেগাওয়াটের রাউজান কেন্দ্র, ৩৬০ মেগাওয়াটের হরিপুর কেন্দ্র, ৬০ মেগাওয়াটের খুলনা কেন্দ্র, ৮০ মেগাওয়াটের টঙ্গী কেন্দ্র, ১০০ মেগাওয়াটের বাঘাবাড়ি কেন্দ্র, ১০০ মেগাওয়াট ক্ষমতার হরিপুরের ৩ টি ইউনিট, ২৮ মেগাওয়াটের শিকলবহা বার্জ মাউন্টটেন্ট কেন্দ্র এবং কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ২ টি ইউনিটের ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, কেন্দ্রগুলোর যান্ত্রিক ত্রুটি এবং ওভারহেলিং বা অন্য কোনও কারণে বন্ধ রয়েছে।
